ফুটবল

মৌসুমে প্রথম গোল পেলেন রোনালদো

ম্যাচে রোনালদো প্রথম গোল করে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো তার দলের জন্য প্রথম গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছেন, অন্য খেলোয়াড়রা পেছনে রয়েছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগে শেরিফ তিরাসপোলকে ২-০ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। এ মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

‘ই’ গ্রুপে থাকা ম্যান ইউনাইটেড ২ ম্যাচে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে। সমান ম্যাচে দুই জয় পাওয়া রিয়াল সোসিয়েদাদ ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে।

বৃহস্পতিবার মলদোভায় হওয়া ম্যাচের ১৭ মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের অ্যাসিস্টে বল পেয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করে রেড ডেভিলদের এগিয়ে দেন উইঙ্গার জাডেন সাঞ্চো।

এরপর ডি বক্সের ভেতর ডিয়োগো দালোটকে শেরিফের এক ফুটবলার ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ৩৯ মিনিটে স্পট কিক থেকে গোল করেন রোনালদো। বর্ণাঢ্য ক্যারিয়ারে এটি তার ৬৯৯তম ক্লাব গোল।

গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদের কাছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে হেরেছিল ইউনাইটেড। ফলে শেরিফের বিপক্ষে জয়টা তাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল।

বিষয়:ইউরোপা লিগ মলদোভা ম্যান ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদো শেরিফ তিরাসপোল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…