ফুটবল

ইউনাইটেডের ৮ মিনিটের ‘ভূতুড়ে কাণ্ড’

ম্যানচেস্টার ইউনাইটেড খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে, ম্যাচের সময়ের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরোপা লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শেষদিকে এসে মাত্র আট মিনিটের ব্যবধানে নিজেদের জালে দুবার বল জড়িয়ে রেড ডেভিলরা করেছে নিজেদের সর্বনাশ। সেভিয়ার বিপক্ষে ২-২ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ম্যাচের ১৪ এবং ২১ মিনিটে অস্ট্রিয়ান মিডফিল্ডার মার্সেল সাবিৎজারের লক্ষ্যভেদে সুবিধাজনক অবস্থায় ছিল ইউনাইটেড।

দুই গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করা টেন হাগের দল বাকি সময়টা ঠিকঠাকই পার করছিল। শেষদিকের আট মিনিটে যেন তাদের উপর ভূত ভর করে বসে।

৮৪ মিনিটে টাইরেল মালাসিয়ার পায়ে লেগে বল জালে প্রবেশ করে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ইংলিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়েরের মাথায় বল লেগে আবারও নিজেদের জালে জড়ায় ইউনাইটেড। তাতেই অদ্ভুত এক ড্র নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলরা।

এদিকে, অপ্রত্যাশিত ড্রয়ের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইডের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে এসেছে ডিফেন্ডার রাফায়েল ভারানে এবং লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরি।

বিষয়:ইউরোপা লিগ ম্যানচেস্টার ইউনাইটেড সেভিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…