চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস প্যারেডে লাখো মানুষের উদযাপনে শামিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
স্পেন ফুটবল দল ইউরো চ্যাম্পিয়নশিপের উদযাপনে বাসে স্লোগান ও পতাকা নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড চতুর্থবার ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরে লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে স্পেন ফুটবল দল। দেশটির রাজার সঙ্গে সাক্ষাতের পর ফুটবলাররা ট্রফি নিয়ে বাস প্যারেডে অংশ নেয়।

মাদ্রিদের বারাজাস বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় ইউরো চ্যাম্পিয়নদের বহনকারী উড়োজাহাজ অবতরণ করে। কয়েক ঘন্টা পর তারা জারজুয়েলা প্রাসাদ পরিদর্শনে যান। সেখানে স্কোয়াডের সবাই স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সঙ্গে সাক্ষাৎ করেন।

তারপর খেলোয়াড় এবং কোচিং স্টাফরা মাদ্রিদের কেন্দ্রের মধ্য দিয়ে ছাদখোলা বাসে প্যারেডের জন্য উঠেছিলেন। রাত ৯টার পরে প্লাজা সিবেলেসে বাস পৌঁছানোর আগে শহরের সবচেয়ে বিখ্যাত রাস্তাগুলোর কিছু পাশ দিয়ে তাদের বহনকারী বাস গিয়েছিল। স্পেনের সরকার জানিয়েছে, পাঁচ লাখেরও বেশি মানুষ উদযাপনে অংশ নিয়েছিল।

Banglabid

দলের সবার সঙ্গে উদযাপনের যোগদানের আগে স্পেনের অধিনায়ক আলভারো মোরাতা মঞ্চে ইউরো ট্রফি সামনে আনেন। ভক্তদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ইউরোপের চ্যাম্পিয়ন! এই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত।’

‘কখনো কখনো আমি গোল করি, কখনো করি না। তবে আমি আপনাদের আশ্বস্ত করছি, এই ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য সবকিছু নিংড়ে দিয়েছি। আশা করি, আপনি এটি আমাদের মতো উপভোগ করেছেন। এটি ছিল জাদুকরী মুহূর্ত।’

স্পেনিয়ার্ডদের কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি এমন একটি দলের কোচ হতে পেরে গর্বিত। স্পেনের এই প্রজন্ম যে মূল্যবোধ ধারণ করে, আমরা তাতে গর্বিত। তারা স্পেনের জন্য অনুকরণীয় আদর্শ। আশা করি এমনটি অব্যাহত থাকবে।’

Reneta

এবারের ইউরোতে স্বাগতিক জার্মানি, বর্তমান চ্যাম্পিয়ন ইতালি এবং ফেভারিট ফ্রান্সের বিরুদ্ধে জয়সহ সাতটি খেলাই জিতেছে স্পেন। গ্রুপপর্বে ক্রোয়েশিয়া, ইতালি এবং আলবেনিয়ার বিপক্ষে জয়ের পর জর্জিয়ার বিপক্ষে শেষ ষোলোতে ৪-১ গোলের সহজ জয় পায়। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে জার্মানির বিপক্ষে ২-১ গোলে কোয়ার্টার ফাইনালে জয় পায়।

সেমিফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করে লুইস দে লা ফুয়েন্তের দল। শিরোপা নির্ধারণী খেলায় ইংল্যান্ডকে একই স্কোরলাইনে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে।

ব্যক্তিগত অর্জনেও ছিল স্পেনের জয়জয়কার। মিডফিল্ডার রদ্রি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং উইঙ্গার লামিন ইয়ামাল সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪বাস প্যারেডলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইসরায়েল পুরো মুসলিম বিশ্বের জন্য হুমকি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

অপারেশন টাকা: পর্তুগালে পুলিশের হাতে ২ বাংলাদেশি গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT