চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাস্ক পরে নিষিদ্ধ হতে পারেন এমবাপে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

অস্ট্রিয়ার বিপক্ষে লাফিয়ে হেড দিতে গিয়ে নাক ভাঙেন কাইলিয়ান এমবাপের। পরে জানানো হয় নেদারল্যান্ডসের বিপক্ষে মাস্ক পরে মাঠে নামবেন ফ্রান্স অধিনায়ক। বিশেষ ডিজাইনের সেই মাস্ক পরে নিষিদ্ধ হতে পারেন সদ্য যোগ দেয়া রিয়াল মাদ্রিদ তারকা।

ডুসেলডর্ফ অ্যারেনায় সোমবার রাতে ইউরোয় অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে ১-০তে জিতে আসর শুরু করে এমবাপের ফ্রান্স। ম্যাচের শেষদিকে লাফিয়ে উঠে হেড করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষে নাকে প্রচণ্ড আঘাত পান ২৫ বর্ষী ফরোয়ার্ড।

দলের মেডিকেল স্টাফরা জানিয়েছিলেন, এমবাপের নাকে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। পরে কোচ দেশম অবশ্য জানান অস্ত্রোপচার লাগবে। খবর আসে, একটি মাস্ক বানানো হবে, চিকিৎসার পর যেটি পরে মাঠে ফিরবেন এমবাপে। সেই অনুযায়ী মাস্ক বানানো হলেও বেধেছে বিপত্তি।

অনুশীলনে দেখা যায় ফ্রান্সের পতাকার আদলে তিনটি রঙ ব্যবহার করে তৈরি করা হয়েছে এমবাপের বিশেষ মাস্ক। কিন্তু উয়েফার নিয়ম-নীতির ৪২ অনুচ্ছেদ অনুযায়ী, ‘খেলার মাঠে পরা চিকিৎসা সরঞ্জাম অবশ্যই একক রঙের হতে হবে। দল বা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কোনো চিহ্ন বা লোগো ব্যবধার করার অনুমতি দেয়া যাবে না।’

ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘ডি’র ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪এমবাপেনেদারল্যান্ডসফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT