চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গ্রুপ অব ডেথে’ স্পেন-ইতালি ও ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযানে কঠিন পরীক্ষা দিয়ে শুরু করতে হবে ইতালিকে। তাদের সঙ্গে একই গ্রুপে পড়েছে প্রতিযোগিতাটির ইতিহাসে যৌথভাবে রেকর্ড চ্যাম্পিয়ন স্পেন এবং ফিফা র‌্যাংঙ্কিয়ে তাদের পরের অবস্থানে থাকা ক্রোয়েশিয়া। এবারের আসরে ‘বি’ গ্রুপটি পরিণত হয়েছে ‘গ্রুপ অব ডেথে’।

শনিবার রাতে ইউরো-২০২৪ আসরের ড্র হয়েছে। নতুন বছরের জুন-জুলাইয়ে জার্মানিতে হবে টুর্নামেন্টের ১৭তম আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ২৪ দলের মধ্যে ২১ দল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে, প্লে-অফ থেকে উঠে আসবে বাকি তিন দল।

গ্রুপ বি-এর তুলনায় সহজ গ্রুপ পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং প্লে-অফ থেকে আসা একটি দল। ২০২০ ইউরোর রানার্সআপ ইংল্যান্ড পেয়েছে ডেনমার্ক, স্লোভেনিয়া ও সার্বিয়াকে। ইতালি-স্পেন-ক্রোয়েশিয়ার সঙ্গে ‘বি’ গ্রুপে আরও আছে আলবেনিয়া।

আগামী ১৪ জুন আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক জার্মানি। মাসব্যাপী টুর্নামেন্টের পর্দা নামবে পরের মাসের ১৪ তারিখ।

ইউরো-২০২৪ এর ছয় গ্রুপ
গ্রুপ এ: জার্মানি, স্কটল্যান্ড, হাঙ্গেরি, সুইজারল্যান্ড
গ্রুপ বি: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, আলবেনিয়া
গ্রুপ সি: ইংল্যান্ড, ডেনমার্ক, স্লোভেনিয়া, সার্বিয়া
গ্রুপ ডি: ফ্রান্স, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, প্লে-অফ এ
গ্রুপ ই: বেলজিয়াম, স্লোভাকিয়া, রোমানিয়া, প্লে-অফ বি
গ্রুপ এফ: পর্তুগাল, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, প্লে-অফ সি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইতালিজার্মানিপর্তুগালরোনালদোলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT