চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের ইউরো ফাইনাল হারের পর সাউথগেটের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২২ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ফুটবল কোচ গ্যারি সাউথগেটের পদত্যাগের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পর পদত্যাগ করেছেন ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। ৫৩ বর্ষী এ কোচ আট বছর থ্রি লায়নদের দায়িত্বে থাকাকালীন ১০২টি ম্যাচে ডাগআউটে ছিলেন।

পদত্যাগ প্রসঙ্গে সাউথগেট বলেন, ‘একজন গর্বিত ইংলিশম্যান হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডকে পরিচালনা করা আমার জীবনের সম্মানের বিষয়। এটা
আমার কাছে সবকিছু বোঝায় এবং আমি নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছি। তবে এটা পরিবর্তনের এবং একটি নতুন অধ্যায়ের জন্য উপযুক্ত সময়।

‘আমরা জার্মানিতে যে স্কোয়াড নিয়েছিলাম তা দুর্দান্ত তরুণ প্রতিভায় পূর্ণ এবং তারা ট্রফি জিততে পারে, সেই আমরা সবাই স্বপ্ন দেখি। আমাদের বিশ্বের সেরা ভক্ত রয়েছে, এবং তাদের সমর্থন আমার কাছে দুনিয়াকে বোঝায়। আমি ইংল্যান্ডের একজন ভক্ত এবং সবসময় তাই থাকব।

Banglabid

‘খেলোয়াড়রা আরও বিশেষ স্মৃতি তৈরি করতে এবং জাতিকে ঐক্যবদ্ধ ও অনুপ্রাণিত করবে, আমি তা দেখার এবং উদযাপনের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা জানি, তারা পারে। সবকিছুর জন্য ধন্যবাদ ইংল্যান্ড।

সাউথগেটই একমাত্র ব্যক্তি যিনি ১৯৬৬ বিশ্বকাপজয়ী স্যার আলফ র‌্যামসির পর ইংল্যান্ড দলকে একটি বড় টুর্নামেন্ট ফাইনালে নিয়ে যান। তিনি চারটি বড় টুর্নামেন্টে জাতীয় দলের কোচ ছিলেন। ২০১৮ বিশ্বকাপ সেমিফাইনাল এবং ২০২২ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন।

বার্লিনে গত রোববার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে যায় ইংল্যান্ড। তিন বছর আগে ওয়েম্বলিতে ইতালির কাছে টাইব্রেকারে সাউথগেটের দলকে ফাইনালে হারের বেদনায় পুড়তে হয়েছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২২ইংল্যান্ডপদত্যাগলিড স্পোর্টসসাউথগেট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT