চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বার্সা সবার চেয়ে শক্তিশালী: জাভি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৪ পূর্বাহ্ণ ১৫, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা কোচ জাভি তার দলের খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এস্পানিওলের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই শিরোপার সুবাস পাচ্ছিল বার্সেলোনা। জয় পেলেই তিন মৌসুম পর লা লিগা ট্রফি নিশ্চিত হতো ক্লাবটির। বড় জয়ে চার ম্যাচ হাতে রেখে লিগ টাইটেল নিজেদের করে নিয়েছেও জাভির কাতালান বাহিনী। এমন জয়ের পর লিগে নিজেদের শক্তিশালী দল হিসেবে দেখছেন বার্সা বস।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে ৪-২ ব্যবধানের জয় পেয়েছে বার্সা। অন্য গোল দুটি আলেসান্দ্রো ভালদে ও হুলেস কৌন্দের।

ম্যাচ শেষে বেশ উচ্ছ্বসিত কাতালান বস। বলেছেন, ‘এই জয় সমর্থকদের প্রাপ্য। এমনকি দলের খেলোয়াড়রাও এর দাবিদার। চার ম্যাচ হাতে রেখে শিরোপা জেতায় লিগে অন্যদের চেয়ে নিজেদের অনেকবেশি শক্তিশালী মনে হচ্ছে। এটি দলের জন্য বড় কৃতিত্ব। লিগ শিরোপা জিততে পেরে আমি খুব খুশি, অনেক গর্বিত।’

Banglabid

২০২১ সালের নভেম্বরে কাতালান ক্লাবটির দায়িত্ব নেন স্প্যানিশ কোচ জাভি। সেসময় কিংবদন্তি মেসি বার্সেলোনা ছাড়ার পর দলের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। ভেঙে পড়া একটি দলকে টেনে তুলে এই অবস্থানে এনেছেন জাভি। শিরোপা জয়ের পর অনেকেই এটিকে তার শিরোপা জয় বললেও সাফ জানিয়ে দিলেন এ জয় বার্সার।

সবাইকে ধন্যবাদ জানিয়ে ৪৩ বর্ষী কোচ বলেছেন, ‘এটি জাভির শিরোপা নয়, এটি বার্সার। যে বার্সায় বেড়ে উঠছে এবং উন্নতি করছে। আমি খেলোয়াড়, কর্মী এবং বোর্ডের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। এই খেলোয়াড়দের কোচ হতে পেরে সত্যিই গর্ববোধ করছি।’

এই মৌসুমে এখন পর্যন্ত দুটি শিরোপা জিততে পেরেছে বার্সেলোনা। গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয়ের পর লিগ জিতল তারা।

Reneta

‘আমি অনুভব করছি, কাজটি সফলভাবে শেষ করতে পেরেছি। গত জুলাইয়ে শুরু করে ১০ ​​মাসের কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফসল এটি। এই মুহূর্তে এমনটাই মনে হচ্ছে আমার। এখন মনে হচ্ছে আমরা সঠিক পথেই এগোচ্ছি।’

লা লিগার পুরো মৌসুমে মাত্র তিন ম্যাচ হেরেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৮৫ পয়েন্ট। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। লিগে এখনো চারটি করে ম্যাচ বাকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস্পানিওলজাভিবার্সেলোনামেসিরিয়াললা লিগালিগ শিরোপালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড ঘরে আগুন

আগস্ট ১৩, ২০২৬

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট

আগস্ট ১৩, ২০২৬

কৃষকের জন্য বাড়ছে চাষাবাদের চ্যালেঞ্জ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালয়েশিয়া-সৌদি ফেরত প্রবাসীদের অভিজ্ঞতায় উঠে এলো শ্রম অভিবাসনের সংকট

আগস্ট ১৩, ২০২৬

চরম দুশ্চিন্তায় লালমনিরহাটের অঞ্চলের চাষিরা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT