বাংলাদেশ

‘এশা ইউসুফ’ হইচই এর বাংলাদেশ প্রজেক্টের হেড হিসেবে নিযুক্ত

দুটি ব্যক্তি হোস্টেলের সামনে চ্যানেল আই অনলাইন লেখা বোর্ডের দিকে pointing করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ব্যক্তি চ্যানেল আই অনলাইন এর বোর্ডের সামনে দাঁড়িয়ে আছেন, একজন মহিলা ও একজন পুরুষ, তারা বাংলাদেশের সংবাদ ও মিডিয়া বিষয়ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই এর বাংলাদেশ প্রজেক্টের হেড হিসেবে নিযুক্ত হয়েছেন এশা ইউসুফ। এশা ইউসুফ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ এবং শিমুল ইউসুফ এর কন্যা।

হইচই বাংলাদেশ এর কনটেন্ট লিড সৌভিক দাশগুপ্ত ফেসবুকে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন। তিনি পোস্টে লিখেছেন, হইচই পরিবারে স্বাগতম, এশা ইউসুফ।

এই বিষয়ে এশা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন, তিনি খুব উত্তেজিত এবং এই নতুন যাত্রার জন্য উন্মুখ।

এই বিষয়ে কথা হলে এশা ইউসুফ চ্যানেল আইকে জানান, গত ২ জুলাই তিনি জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই পরিবারের সাথে যুক্ত হয়েছেন।

নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত “গেরিলা” চলচ্চিত্র এবং “আলফা” চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এশা। তাছাড়া তিনি ‘আয়নাবাজি’ এবং ‘অলপো অলপো প্রেমের গল্প’ ছবিতে নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

বিষয়:এশা ইউসুফ হইচই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…