ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজার এরিক টেন হাগ ব্রাজিলিয়ান তারকা নেইমারের ইংলিশ ক্লাবটিতে আসার বিষয়ে আপাতত মুখ বন্ধ করে বসে আছেন। পিএসজি তারকার সঙ্গে চুক্তির সম্ভাবনাকেও অবশ্য উড়িয়ে দিচ্ছেন না।
বৃহস্পতিবার চেলসির সঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমার প্রসঙ্গে প্রশ্নের জবাবে টেন হাগ বলেন, ‘যখন আমাদের কাছে খবর আসবে, আমরা আপনাদের জানাবো।’
ব্রাজিলিয়ান তারকার সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইনের চুক্তি রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। তবে ইউরোপের গণমাধ্যমে খরব, চুক্তি শেষ করার আগেই পিএসজি ছাড়তে চান এ তারকা।
ফরাসি গণমাধ্যম লে’কিপের তথ্য, ৩১ বর্ষী নেইমারকে রেড ডেভিলদের ডেরায় নিতে আলোচনা চলছে। আলোচনার অগ্রগতিতে ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড লুইস লরেন্ট সাহা মত দিয়েছিলেন যে, নেইমারের ‘জীবনযাপন’ অন্যতম ঝামেলার কারণ হবে টেন হাগের জন্য।








