চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ব্যাটারদের ‘আউট’ করা এরাসমাস নিজেই আউট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সাউথ আফ্রিকার ম্যারাইস এরাসমাস আম্পায়ারিং থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এ বছরের এপ্রিলে ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ৬০ সাবেক প্রোটিয়া তারকা। ফলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ হবে তার ক্যারিয়ারের শেষ সিরিজ।

অবসরের বিষয়ে সংবাদ মাধ্যমে এরাসমাস বলেছেন, ‘গত বছরের অক্টোবরে আমি এ সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আইসিসিকে আমার সিদ্ধান্তের বিষয়ে অবগত করেছিলাম। আমার চুক্তি এপ্রিলে শেষ হবে এবং এটাই হবে শেষ।’

‘আমি এ সুবিধা এবং ভ্রমণের বিষয়গুলো অনুভব করতে থাকব। দূরে যাওয়ার মত যথেষ্ট হয়েছে এবং আমার মত করে থাকা শুরু করব। আমি মনে করি আরও একঘেয়ে জীবন আমি খুঁজছি।’

২০১০ সালে আইসিসির এলিট প্যানেলে ঢোকার পর অভিজ্ঞতা নিয়ে এরাসমাস বলেন, ‘এই কাজের চ্যালেঞ্জ হলো, নির্দিষ্ট সময়ে বা ওই সময়ে সঠিক থাকা। এটা সবসময় বিশেষ কিছু এবং কঠিনও এবং এটা বেশ আনন্দদায়ক যখন আপনার ম্যাচ ভালো চলে।’

আম্পায়ারিংয়ে এরাসমাসের অভিষেক হয় ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে সাউথ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের মাধ্যমে। ১৭ বছরের দীর্ঘ সময়ে তিনি ৮০টি টেস্ট, ১২৪টি ওয়ানডে এবং ৪৩টি টি-টুয়েন্টিতে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মেয়েদের ক্রিকেটে ১৮টি টি-টুয়েন্টি এবং ১৩১ টি ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবমিলিয়ে ৮টি টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং চারটি ওয়ানডে বিশ্বকাপের সাথে অ্যাশেজের ১৪টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন প্রোটিয়াদের তারকা আম্পায়ার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিএরাসমাসনিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনার জয়ে সমর্থকদের বিজয়োল্লাস

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT