চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭৫ হাজার কোটি টাকার নিচে বিক্রি হবে না ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৩ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়ামে নতুন কোচদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে দিতে গত নভেম্বরে আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটির মালিকপক্ষ গ্রেজার্স পরিবার। মাসের শুরুর দিকে কাতারের ধনকুবের ইউনাইটেড কিনতে চাইলে আগ্রহ দেখায় আরও দুই পক্ষ। যার প্রভাবে দাম বাড়ছে। ৬০ হাজার কোটি টাকায় কাতারের আমির ইউনাইটেড কিনতে চাইলেও এখন গুণতে হবে ৭৫ হাজার কোটি টাকা।

ইউনাইটেড কেনার জন্য এরমধ্যেই তিনটি বিড জমা পড়েছে। স্যার জিম র‍্যাটক্লিফের আইএনইওএস, কাতারি ব্যাংকার শেখ জসিম বিন হামাদ আল থানি এবং আমেরিকান হেজ ফান্ড, এলিয়ট দরপত্র জমা দিয়েছে।

নতুন খবর, গ্রেজার্সরা ৬০০ কোটি পাউন্ড বা ৭৫ হাজার কোটি টাকার কমে ক্লাবটি বিক্রি করতে আগ্রহী নয়। এই অর্থ পরিশোধের পরই কেবল মালিকানা হস্তান্তর সম্ভব বলে জানিয়েছে তারা।

Banglabid

আইএনইওএস ও এলিয়ট আবার ক্লাবটির পূর্ণ মালিকানা কিনতে আগ্রহী নয়, তবে বেশির ভাগ শেয়ার কিনতে চায়। অন্যদিকে শেখ জসিম প্রিমিয়ার লিগের জায়ান্টদের শতভাগ শেয়ার কিনে নেয়ার আগ্রহ প্রকাশ করেন।

গ্রেজার্স পরিবার ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কোনো তাড়াহুড়ো করবে না। প্রয়োজনে তারা সকল বিড প্রত্যাখ্যান করবে, যদি উপযুক্ত বলে বিবেচিত না হয়।

দীর্ঘ সময় ধরে কোনো শিরোপার দেখা পাচ্ছে না রেড ডেভিল দলটি। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল ২০০৮ সালে। পরে আর বলার মতো সাফল্য নেই।

Reneta

ইউনাইটেডের এমন হতাশার পারফরম্যান্সের কারণ হিসেবে মালিকপক্ষকে দুষছেন সমর্থকরা। দেড়শ বছরেরও বেশি পুরনো ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে গ্রেজার্স পরিবারের কাছ থেকে মুক্তি চান তারা। ওল্ড ট্রাফোর্ডে আন্দোলন পর্যন্ত করেছে রেড ডেভিলপ্রেমী গ্রুপ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলকাতারতামিমম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬

রাজধানীতে একদিনে ৫ শতাধিক গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT