চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৩ বছর পর ইপিএলে ফিরল সাবেক চ্যাম্পিয়ন নটিংহ্যাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ৩০, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
নটিংহ্যাম ক্রিকেট দল চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে, উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি কোচ ব্রায়ান ক্লফের অধীনে স্বর্ণযুগ পার করেছিল নটিংহ্যাম ফরেস্ট। ১৯৭৮ সালে জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা। ১৯৭৯ ও ১৯৮০ সালে টানা দুবার জিতেছিল ইউরোপিয়ান কাপ, যা এখন চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত।

১৯৯৩ সালে ক্লফের অবসরের পর নটিংহ্যামের পতনের শুরু। একসময় টানা তিন মৌসুমে তৃতীয় বিভাগ লিগে খেলার মতো তিক্ত অভিজ্ঞতাও তাদের জোটে।

বহু বছর পর আবারও সুদিনের মুখ দেখা শুরু করেছে ১৮৬৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। দীর্ঘ ২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফের ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে খেলার টিকিট পেয়েছে।

Banglabid

রোববার ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ প্লে-অফের ফাইনালে হাডার্সফিল্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে ইপিএলে খেলার যোগ্যতা অর্জন করেছে নটিংহ্যাম।

ম্যাচের ৪৩ মিনিটে হাডার্সফিল্ডের লেভি কলউইল নিজেদের জালেই বল জড়িয়ে দিলে নটিংহ্যাম লিড পায়। সেই গোলের সুবাদেই ইপিএলে খেলার সুযোগ এসেছে।

আর্থিকভাবেও ক্লাবটি বিপুল অঙ্কের আয়ের মুখ দেখেছে। ইপিএলে সুযোগ পাওয়ায় উপার্জন করেছে ১৭০ মিলিয়ন পাউন্ড।

Reneta

একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো ইপিএলে সুযোগ পাওয়ায় ফরেস্ট ট্রেন্ট নদীর তীরে নটিংহ্যাম দলকে তাদের সিটি গ্রাউন্ড স্টেডিয়ামে জমকালো স্বাগত জানানো হবে।

অথচ এবারের চ্যাম্পিয়নশিপের শুরুটা নটিংহ্যামের বাজেভাবেই হয়েছিল। প্রথম সাত ম্যাচের ছয়টিতে হার, একটিতে ড্র করে টেবিলে সবার নিচে ছিল ক্লাবটি।

গত সেপ্টেম্বরে ক্রিস হিউটনকে বরখাস্ত করার পর কোচের দায়িত্ব পান স্টিভ কুপার। তার ছোঁয়াতে পাল্টে যেতে থাকে নটিংহ্যাম। এফএ কাপে আর্সেনাল ও লেস্টার সিটিকে বিদায় করে দেয়।

চ্যাম্পিয়নশিপ টেবিলের চতুর্থ স্থানে থাকা নটিংহ্যাম প্লে-অফ সেমিফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে টাইব্রেকারে পরাজিত করে। পরে ফাইনালে হাডার্সফিল্ডের বিপক্ষে জিতে করেছে ইপিএল যাত্রা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনপ্রিয় পাঞ্জাবি গায়ককে গুলি করে হত্যা

পরবর্তী

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী

পরবর্তী
সরকারি কর্মকর্তাদের বৈঠক, আলোচনা ও পরিকল্পনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী

লুটপাট করতে সিদ্ধহস্ত বিএনপি নেতৃবৃন্দ: কাদের

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT