চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানসিটি ফিরে এসেছে: গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ম্যানসিটি কোচ গার্দিওলা দলের খেলোয়াড়দের নির্দেশ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সময় পর ম্যানচেস্টার সিটির ধারাল রূপের দেখা মিলল। কমশক্তির ইপসউইচ টাউনকে নিয়ে ছেলেখেলা করল দলটি। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ফিরেছে পেপ গার্দিওলা বাহিনী। বড় জয়ে দল পুরনো ছন্দে ফিরেছে, বলছেন স্পেনিয়ার্ড কোচ।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসউইচকে ৬-০তে হারিয়েছে ম্যানসিটি। প্রথমার্ধে ফিল ফোডেনের জোড়া গোলের মাঝে জালের দেখা পান মাতেও কোভাসিচ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জেরেমি ডোকু, আর্লিং হালান্ড ও জেমস ম্যাকাটি।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত গার্দিওলা বলেছেন, ‘আমরা সত্যিই খুব খুশি। গত ১০ বছর ধরে এই দলকে সংজ্ঞায়িত করতেই আমরা ফিরে এসেছি। তিনটি পয়েন্ট এবং পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জনের জন্য সত্যিই খুশি।’

Banglabid

‘ছেলেরা খুব ভালো খেলেছে, হয়তো এটা আমাদের সেরাটা নয়। কিন্তু খেলায় ধারাবাহিকতায় ফেরার খুব কাছে আছি আমরা। বল দখলে সবাই চালাক। ম্যাচে আমাদের আরও বেশি চতুর হতে হবে। সবদিকেই আরও বেশি উন্নতি করতে হবে।’

শেষ কয়েক ম্যাচে জয়ের ধারায় ফিরলেও মাঝের দিনগুলো ভুলে যেতে চান না গার্দিওলা। দুঃসময় থেকে শিক্ষা নিতে চান। ৫৪ বর্ষী পেপ বলেছেন, ‘দলটি পুনর্গঠন করতে হবে, ভুলগুলো বারবার দেখতে হবে। আবার খেলতে হবে। মূল বিষয় হল, এই পরিস্থিতি থেকে শিক্ষা নেয়া। এটিকে অবহেলা করার কোনো সুযোগ নেই। দল ও ক্লাবের উপর অনেক বিশ্বাস রয়েছে।’

২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে লিগে চারে আছে ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপসউইচইপিএলগার্দিওলাম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT