চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড্র’য়ে খুশি পচেত্তিনো, ছন্দে নেই গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
পচেত্তিনো ও গার্দিওলা ফুটবল ম্যাচের পর শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে থাকা লিভারপুল এবং আর্সেনাল প্রতিপক্ষকে গুঁড়িয়ে বড় ব্যবধানে জয় তুলেছে। তবে গত আসরের চ্যাম্পিয়ন ও ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে চেলসির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছে। এতে লন্ডনের ক্লাবটি খুশি হলেও ক্ষোভে ফুঁসছেন ম্যানসিটি বস পেপ গার্দিওলা। বলছেন, ছন্দে নেই তার দল।

টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। শিরোপার দাবিদার আরেক ক্লাব আর্সেনাল দাঁড়াতেই দেয়নি বার্নলিকে। গানাররা দলটির বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। তবে ব্লুজদের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় সিটিজেনদের।

এমন ম্যাচের পর গার্দিওলা বলেছেন, ‘প্রথমার্ধে আমরা আমাদের মতো খেলতে পারিনি এবং আমরা সঠিক ছন্দে নেই। এবং, এমন দলের সাথে প্রতিযোগিতা করতে আপনাকে ৯০ মিনিট পর্যন্ত খেলতে হবে, কোনভাবেই অর্ধেক না।’

Banglabid

‘কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছিলাম। আমরা সুযোগ তৈরি করেছিলাম। লিভারপুল এবং আর্সেনাল অসাধারণ দল এবং আমাদের প্রতিযোগিতা ধরে রাখতে হবে। মঙ্গলবার আমরা খেলতে যাচ্ছি এবং চেষ্টা করবো পয়েন্ট পাওয়ার জন্য।’

তবে ড্রতেই খুশি চেলসি বস মাউরিসিও পচেত্তিনো, ‘আমি খুব খুশি। আমি খেলোয়াড়দের বলেছি, তাদের জন্য বেশ গর্বিত। গত তিন ম্যাচে গতি ধরে ভালো শুরুর চেষ্টা করেছিলাম। এভাবেই আমরা আমাদের দল তৈরি করতে চাই। আমরা যেটা করতে চাই সেটা দেখানোর ভালো সুযোগ ছিল আজ।’

‘প্রথমার্ধ অনেক ভালো ছিল। প্রথমার্ধে আমরা ম্যানচেস্টার সিটির মতো একটি দলকে মাত্র একটা সুযোগ দিয়েছি, যাদের আমি বিশ্বের সেরা দল মনে করি।’

Reneta

চেলসির কাছে পয়েন্ট খুইয়ে এক ম্যাচ কম খেলে টেবিলের তিনে থাকল ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ২৫ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ৫৫ পয়েন্টে দ্বিতীয় স্থানে আর্সেনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলগার্দিওলাচেলসিপচেত্তিনোবার্নলিব্রেন্টফোর্ডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের নাম-ছবি

পরবর্তী

ঋণ আর অভাবের তাড়নায় ৩ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন বাবা

পরবর্তী
অগ্নির মধ্যে হাতের silhouette, বিপজ্জনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঋণ আর অভাবের তাড়নায় ৩ সন্তানকে পুড়িয়ে হত্যা করলেন বাবা

দুইজন পুরুষের ছবি, একজন যুবক ও একজন প্রাপ্তবয়স্ক, বিমানবন্দরে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্ষয়কে মাত্র সাত দিন সময় দিলেন জুনিয়র এনটিআর!

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT