চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলকে আটকে আশার আলো দেখছেন ইউনাইটেড কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ণ ০৬, জানুয়ারি ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধের গড়পড়তা ফুটবলের পর জমে ওঠে লড়াই। আগের তিন ম্যাচে গোল করতে না পারা ম্যানচেস্টার ইউনাইটেড চমক দেখিয়ে এগিয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতে। দারুণ ছন্দে থাকা লিভারপুল তেতে ওউে খানিক পরেই, এগিয়েও যায় তারা। তবে ভীষণ খারাপ সময় চলা রুবেন আমোরির দল এবার সুযোগ হাতছাড়া করেনি, আরেকটি গোল করে তুলে নিয়েছে মূল্যবান একটি পয়েন্ট। জয় না পেলেও ঘুরে দাঁড়িয়ে সমতায় ম্যাচ শেষ করে সন্তুষ্ট রেড ডেভিল কোচ।

অ্যানফিল্ডে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ২০ ম্যাচ খেলা আর্সেনাল। ২০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে একধাপ উঠে ১৩ নম্বরে ইউনাইটেড।

লিভারপুলের সঙ্গে জয় না পেলেও ইউনাইটেডের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এই ধারা ইউনাইটেড ধরে রাখতে পারলে দুর্দশা কিছুটা হলেও ঘুচতে পারে, মনে করছেন কোচ। আমোরিম বলেছেন, ‘প্রতিদিনই দলকে প্রেরণা দেয়ার চেষ্টা করছি। প্রতিদিন এই দলটিকে ঠেলে সামনের দিকে দেয়ার চেষ্টা করছি, কখনও কখনও এটি সেরা উপায় নাও হতে পারে। যা কিছু করি তাতে সবসময় এই খেলোয়াড়দের চ্যালেঞ্জ করি, কারণ মনে করি আমরা কেবল খেলোয়াড়ই নই, ম্যানচেস্টার ইউনাইটেডে সবাই খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।’

‘মাঝে মাঝে ঘুরে দাঁড়াতে চমকের প্রয়োজন হয়, আজ আমরা সেটাই করেছি। দল হিসেবে আজ আমার কাছে মনে হয়েছে এটি একটি ভিন্ন দল। এটি খুব ভালো লক্ষণ। এতাও সত্যি যে, ঘরের মাঠে পরপর তিনটি ম্যাচে আমরা হেরেছি, কিছু খেলায় আমরা কিছুই না করে দুটি গোলের শিকার হয়েছি। ম্যাচ হেরেছি তাই সত্যিই মন খারাপ, তবে দলের পারফরম্যান্সের জন্য সন্তুষ্ট।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমোরিমইউনাইটেডইপিএললিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাসুদ রানা’র জমকালো প্রিমিয়ার, সমালোচনার আগে দেখার অনুরোধ

জুন ১৭, ২০২৬

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে হচ্ছে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান: তথ্যমন্ত্রী

জুন ১৭, ২০২৬

‘ইন্দো’ বাদ দিয়ে পুরনো নামে ফিরল মার্কিন সামরিক কমান্ড, বিতর্কে ভারতের মানচিত্র

জুন ১৭, ২০২৬

ম্যাচ জিতে যা বললেন লিওনেল মেসি

জুন ১৭, ২০২৬
ছবি: বিবিসি

জীবনের ঝুঁকি নিয়ে বাইকারদের পাকিস্তানে ইরানি তেল পাচার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT