চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ধরে রাখা ম্যানসিটির ‘সহজ’ হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বায়ার্ন মিউনিখ ছেড়ে ২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব নেন পেপ গার্দিওলা। এরপর ক্লাবটির হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতলেও শুধু ইউরোপ সেরার মুকুট পরা বাকি ছিল। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে সেটিও গত মৌসুমে পূর্ণ করেন। এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছেন স্পেনিয়ার্ড এ কোচ। তবে শিরোপা ধরে রাখার মিশনটা সহজ হবে বলেই মনে করেন ৫২ বর্ষী কিংবদন্তি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৩-২৪ মৌসুমের গ্রুপপর্বে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টারের মুখোমুখি হবে ম্যানসিটি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘শিরোপা ধরে রাখা সহজ। সবচেয়ে বেশি কঠিন প্রথমবার জেতা।’

দীর্ঘ সাত মৌসুম চেষ্টার পর গত মৌসুমে সিটিজেনদের অধরা চ্যাম্পিয়ন লিগ শিরোপা জেতান গার্দিওলা। এর মধ্য দিয়ে বছরের পর বছর ধরে হতাশার অবসান ঘটে। একইসঙ্গে সঙ্গে সিটির প্রথমবারের মতো ট্রেবল জয়ের স্বাদও পান।

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা মিশনে নামার আগে গার্দিওলার বার্তা, খেলোয়াড়দের এখনই স্বস্তি বোধ করা উচিৎ নয়। কারণ এবার শিরোপা ধরে রাখার মিশন।

‘প্রথমবার জেতা আমাদের জন্য অবিশ্বাস্য ছিল। কিন্তু আমরা কেবল একটি শিরোপা জিতেছি। প্রথম ধাপের প্রথম ম্যাচেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চেষ্টা করব।’

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ‘জি’-তে আছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় রেড স্টারের বিপক্ষে মাঠে নামবে গার্দিওলার দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরেড স্টারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT