চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটির জয়ের রাতে ফোডেনের হ্যাটট্রিক, শীর্ষে উঠল আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ০৪, এপ্রিল ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কে জিতবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা? মিলিয়ন ডলার প্রশ্নের উত্তর সহসাই পাওয়া কঠিন। লিগ জয়ের প্রতিযোগিতা হয়ে উঠেছে জমজমাট। পয়েন্ট টেবিলে চোখ রাখলে আপাতত লড়াইয়ে এগিয়ে লুটন টাউনকে ২-০ গোলে হারানো আর্সেনাল। আরেক খেলায়, ফিল ফোডেনের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেষ্টার সিটি।

প্রিমিয়ার লিগে ৩০ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ৩০ ম্যাচে ৬৭ পয়েন্ট পাওয়া ম্যানচেস্টার সিটি তিনে অবস্থান করছে। চতুর্থ স্থানে থাকা অ্যাস্টন ভিলা ৩১ ম্যাচে ঝুলিতে ভরেছে ৫৯ পয়েন্ট।

এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে ম্যাচের ২৪ মিনিটে কাই হাভার্টজের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্টিন ওডেগার্ড। লিড পায় আর্সেনাল। বিরতির আগে ৪৪ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন লুটন টাউনের ডাইকি হাসিওকা।

Banglabid

এদিকে, ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে খেলার ১১ মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। জেরেমি ডকুর ক্রসে বল নিয়ে ডানপায়ে লক্ষ্যভেদ করেন রদ্রি। নয় মিনিট পর পাল্টা আক্রমণে মরগান রজার্সের বাড়ানো বল নিয়ে বাঁ-পায়ের কিকে অ্যাস্টন ভিলার হয়ে সমতা টানেন জন ডুরান। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে ফ্রি-কিকে ফোডেনের নিশানাভেদে আবারো এগিয়ে যায় সিটি।

রদ্রির পাসে ৬২ মিনিটে ফোডেন আবারো বল জালে জড়ান। সাত মিনিট পর বাঁ-পায়ের দূরপাল্লার শটে লক্ষ্যভেদে তিনি হ্যাটট্রিকের দেখা পান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুপুরের মধ্যে দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস

পরবর্তী

বিয়ের ভিডিও ফাঁস, মুগ্ধ করলো তাপসী পান্নুর ব্যতিক্রমী সাজ

পরবর্তী
বিয়ের অনুষ্ঠানে দম্পতির প্রেমময় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের ভিডিও ফাঁস, মুগ্ধ করলো তাপসী পান্নুর ব্যতিক্রমী সাজ

চোরের ভিটা স্কুলের নাম পরিবর্তন হয়েছে, বাংলায় লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রুতিকটু ২৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT