চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন না নেয়া ইংলিশ ফুটবলাররা থাকবেন না বিশ্বকাপে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

গ্যারেথ সাউথগেটকে কাতার বিশ্বকাপের আগে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যে ফুটবলাররা করোনার ভ্যাকসিন নেননি, তাদের বিশ্বকাপ স্কোয়াডে নাও রাখতে পারেন ইংল্যান্ডের কোচ।

গ্রুপ বি-তে ইংল্যান্ডের সঙ্গে আছে ইরান, যুক্তরাষ্ট্র এবং ওয়েলস। ২১ নভেম্বর আসরের উদ্বোধনী দিনে ইরানের মুখোমুখি হবে থ্রি লায়ন্স দলটি।

ব্রিটিশ গণমাধ্যমে খবর, ইংল্যান্ড কোচ করোনার টিকা না নেয়া ফুটবলারদের স্কোয়াডের বাইরে রাখার কথা বিবেচনা করছেন।

অন্যদিকে, ফিফা তাদের কোভিড বিধিবিধান শিথিল করার জন্য আয়োজক দেশ কাতারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সাউথগেট এর আগে কাতার বিশ্বকাপ ড্রয়ের পর উদ্বেগ প্রকাশ করেছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের সামান্য ক’দিন পর ফুটবলারদের কাতারে খেলতে নামা নিয়ে তার এমন উদ্বেগ ছিল। সঙ্গে যোগ হচ্ছে ভ্যাকসিন ইস্যু।

বিশ্বকাপের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগেও দেয়া হবে বিরতি। ১৩ নভেম্বর লিগের বিরতি শুরু হবে। আর ২১ নভেম্বর ইরানের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে ইংল্যান্ড। এত অল্প সময়ের মাঝে ইংলিশ খেলোয়াড়দের ভ্রমণ ক্লান্তি থাকা, অনুশীলনে ঘাটতি ও চোটের শঙ্কায় আছেন সাউথগেট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডকরোনাকাতারকাতার বিশ্বকাপ-2022টিকালিড স্পোর্টসসাউথগেট
শেয়ারTweetPin

সর্বশেষ

আমন মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা, শঙ্কায় কৃষক

মে ৯, ২০২৬

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

মে ৯, ২০২৬

পশ্চিমবঙ্গে বিধানসভা: মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ

মে ৯, ২০২৬

মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে দিনাজপুরের আলু

মে ৯, ২০২৬

গাজীপুরে একই পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে হত্যা

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT