চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ উইকেট জুটিতে রুট-ব্রুকের বিশ্বরেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় রুট বিশ্বরেকর্ডের জন্য উল্লাসে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে চতুর্থ উইকেট জুটিতে বিশ্বরেকর্ড গড়েছেন জো রুট ও হ্যারি ব্রুক। টেস্টে ইংল্যান্ডের হয়ে যে কোনো জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন তারা। রুট ২৬২ রানে সাজঘরে ফিরে গেলেও ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক।

ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৪১১ রানের। ওই রেকর্ডটিও হয়েছিল চতুর্থ উইকেট জুটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৫৭ সালে পিটার মে এবং কলিন কাউড্রে এজবাস্টনে এ রেকর্ড গড়েছিলেন। রুট সালমান আলী আঘার বলে ২৬২ রানে আউট হলে এ জুটি থামে ৪৫৪ রানে।

টেস্টে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৪৯। এ জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান দুই ব্যাটার অ্যাডাম ভোজেস এবং শন মার্শ, ২০১৫ সালে হোবার্টে করেছিলেন এ কীর্তি। তাদেরও ছাড়িয়ে যান রুট-ব্রুক জুটি। চতুর্থ উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ ৪৩৭ রানের জুটি শ্রীলঙ্কান মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবিক্রমার।

Banglabid

টেস্টে জো রুটের ডাবল সেঞ্চুরির সংখ্যা ছিল ৫টি। পাকিস্তানের মাটিতে আরেকটি ডাবলের মাধ্যমে সেটিকে নিয়ে গেছেন ৬টিতে। তার আগে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭টি ডাবল সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন ওয়ালি হ্যামন্ড। আর একটি ডাবল পেলেই ওয়ালির সমান ডাবল সেঞ্চুরি হবে রুটের।

পাকিস্তানের বিপক্ষে আরও রেকর্ড করেছে ইংল্যান্ড। আগে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড ছিল জস বাটলার ও জ্যাক ক্রোলির। ২০২০ সালে এ দুজন ৩৫৯ রানের জুটি গড়েছিলেন। রুট ও ব্রুক সে জুটিকেও টপকে গেছেন মুলতান টেস্টে।

ব্রুকের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড হয়েছে। ৩৪ বছর পর প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ট্রিপল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ইংল্যান্ড ব্যাটার ব্রুক। টেস্টের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডপাকিস্তানব্রুকভোজেসমার্শরুটলিড স্পোর্টসসালমান
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT