চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে বল আসবে, ওভাবে গোল হবে, আগেই বলা ছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
England footballer celebrating victory on the field with arms wide open. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমার্ধে পিছিয়ে পড়া, সেখান থেকে সমতায় ফেরা এবং যোগ করা সময়ের প্রথম মিনিটের গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে যাওয়া। ইংল্যান্ডের প্রত্যাবর্তনের গল্পটা এমন। যার অন্যতম নায়ক গোলে অ্যাসিস্ট করা কোল পালমার। ম্যাচের ফলাফল নির্ধারণী স্কোরার ওলি ওয়াটকিন্স ম্যাচের পর পালমারকে সেই কৃতিত্ব দিয়েছেন।

৯১ মিনিটে গোল করা ওয়াটকিন্স বলেছেন, ‘অবিশ্বাস্য, সপ্তাহের পর সপ্তাহ আমি এই মুহুর্তটির জন্য অপেক্ষা করছিলাম। যেখানে আছি, সে পর্যন্ত যেতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমি কৃতজ্ঞ যে, সেই সুযোগটি পেয়েছি এবং এটাকে কাজে লাগাতে পেরেছি।’

‘শপথ করে বলছি, কোল পালমারকে বলেছিলাম, আমরা নামতে চলেছি এবং তুমি আমাকে এমন একটা সেটআপ দিতে চলেছ। এবং, সে কারণেই পালমারকে নিয়ে আমি দারুণ খুশি।’

Banglabid

ইপিএলে অ্যাস্টন ভিলার হয়ে খেলা ২৮ বর্ষী তারকা বলছেন, ‘আমি জানতাম যখনই সে বল পাবে, আমাকে দিয়ে খেলাবে এবং তার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। সে যখন এভাবে বল দিলো এবং গোল করতে পারলাম, এটা অন্যতম ভালো লাগার মতো বিষয়।’

এ নিয়ে টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শিরোপা জিততে পারলে ২০১৬ সালে দায়িত্ব নেয়া গ্যারেথ সাউথগেটের প্রথম সাফল্য হবে। অন্যদিকে ১৯৬৬ সালের পর বড় কোনো শিরোপা জিতবে ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো-২০২৪ইংল্যান্ডওয়াটকিন্সনেদারল্যান্ডসপালমারলিড স্পোর্টসসাউথগেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT