চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাজারের অধিক উইকেট পাওয়া ইংলিশ লেগস্পিনার মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৯ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ডের সাবেক লেগস্পিনার রবিন হবস ৮১ বছর বয়সে মারা গেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এক হাজারেরও বেশি উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছিলেন প্রায় পাঁচ হাজার রান।

কাউন্টি ক্রিকেটের ক্লাব এসেক্সে ১৯৬১ সালে যোগদানের পর স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। দলটির হয়ে ১৫ মৌসুমে ৩২৫টি ম্যাচে ২৬ গড়ে ৭৬৩ উইকেট নেন।

১৯৬৬ সালে সোয়ানসিতে গ্ল্যামরগনের বিপক্ষে এসেক্সের হয়ে হবসের সেরা বোলিং ফিগার ছিল ৬৩ রানের বিনিময়ে ৮ উইকেট। মোট ৪৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১,০৯৯ উইকেট নিয়ে তার ক্যারিয়ারের ইতি টানেন।

১৯৭৫ সালে এসেক্স তিনি এসেক্স ছেড়ে গ্লামরগনে যোগ দিয়ে ১৯৮১ সালে ক্যারিয়ার শেষ করেন। মাঝে অধিনায়কত্ব পান ১৯৭৯ সালে। ক্যারিয়ারের শেষ ম্যাচটি কলচেস্টারে তার সাবেক ক্লাবের বিপক্ষে খেলেছিলেন, বল হাতে পেয়েছিলেন পাঁচ উইকেট।

ব্যাট হাতে দুটি শতক ও দুটি অর্ধশতকসহ করেছিলেন ৪,৯৪২ রান। সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৭৫ সালে প্রথম শ্রেণির ম্যাচে মাত্র ৪৬ বলে পেয়েছিলেন সেঞ্চুরি। যার বদৌলতে মৌসুমের দ্রুততম শতরানের ট্রফি ওয়াল্টার লরেন্স জিতেছিলেন।

রবিন হবস ১৪৫ ম্যাচে ২৩.১৭ গড়ে পেয়েছিলেন ৫১ উইকেট। সেরা বোলিং ফিগার ছিল ২২ রানের বিনিময়ে ৬ উইকেট।

Reneta

১৯৬৭ সালে হেডিংলি টেস্টে ভারতের বিপক্ষে হবসের টেস্ট অভিষেক হয়। আন্তর্জাতিক ক্যারিয়ারটা তার অবশ্য লম্বা হয়নি। সাত টেস্টে ঝুলিতে ভরেছিলেন ১২ উইকেট।

বিবিসি এসেক্স স্পোর্টের সঙ্গে ২০২০ সালে সাক্ষাৎকারে রবিন হবস বলেছিলেন, ‘আমি খুব আনন্দের সাথে অতীতে ফিরে তাকাই এজন্য যে, একজন লেগস্পিনার হিসেবে এক হাজারের বেশি উইকেট পেয়েছি। কারণ কাউন্টি ক্রিকেট ম্যাচগুলো কমার জন্য এমনটা আর কখনো করা সম্ভব হবে না। ক্যারিয়ার নিয়ে আমি খুবই ভাগ্যবান।’

রবিনের মৃত্যুর খবর নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তার ছেলে নিক লিখেছেন, ‘আজ আমি আমার সেরা সঙ্গীকে বিদায় জানালাম। শান্তিতে বিশ্রাম নিন আমার সঙ্গী।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডরবিন হবসলিড স্পোর্টসলেগস্পিনার
শেয়ারTweetPin

সর্বশেষ

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিশ্বকাপের উন্মাদনায় অংশ নিলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT