এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপ তৃতীয় দিনেই অঘটনের কারণে শিরোনামে। ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরির অভিযোগ উঠেছে। কানসাস সিটি পুলিশ দুজনকে আটক করেছে, চলছে জিজ্ঞাসাবাদ। ফ্লোরিডা থেকে কানসাস সিটিতে যাওয়ার পর ইংল্যান্ড দল চুরির মাঝে পড়েছে।
বৃহস্পতিবার পাম বিচ গার্ডেন্সে ইংল্যান্ড বিশ্বকাপ-পূর্ব অনুশীলন শেষ করে। শনিবার কানসাস সিটির পথে রওনা হওয়ার আগে থ্রি লায়ন্সদের একদিনের ছুটি ছিল।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের লজিস্টিক দল সোয়েপ সকার ভিলেজে নতুন বেস ক্যাম্প স্থাপন করছিল। সরঞ্জাম খালাস করার জন্য ভ্যান পৌঁছানোর পর দেখা যায় প্রশিক্ষণ কিট ও অন্যান্য জিনিসপত্র খোয়া গেছে। ঠিক কী কী জিনিস হারিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
কানসাস সিটি মিজৌরি পুলিশ বিভাগ বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ইংল্যান্ড দলের একটি গাড়ি থেকে সরঞ্জাম চুরির সম্ভাব্য ঘটনা তদন্ত করছি। যেটি সন্ধ্যায় কানসাস সিটিতে এসে পৌঁছেছিল এবং কিছু জিনিসপত্র খোয়া গেছে।’







