চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওভালে হেরে গেলেও সিরাজ ভাইয়ের উপর আস্থা হারাত না’

অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী, শেষ ম্যাচে জয় ছিনিয়ে এনে ম্যাচসেরা, ঝলমলে এক সফর শেষে সতীর্থ-সাবেক থেকে প্রতিপক্ষ অধিনায়ক, সবার প্রশংসায় ভাসছেন মোহাম্মদ সিরাজ। অধিনায়ক শুভমন গিল তো ম্যাচ শেষে ‘সিরাজ ভাই’কে প্রশংসায় ভাসিয়েছেনই। বলেছেন, ‘ওভালে হেরে গেলেও সিরাজ ভাইয়ের উপর আমার আস্থার পরিবর্তন হতো না।’

ওভালে শেষ ম্যাচে ভারতের কাছে ইংল্যান্ডের ৬ রানে হারের মধ্য দিয়ে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের পাঁচ ম্যাচের রোমাঞ্চ-উত্তাপের পর্দা নেমেছে সোমবার। ২-২এ ড্র সিরিজের শেষ চিত্রনাট্যে ইংলিশদের ৩৭৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ভারতের ঢাল হয়ে দাঁড়ান পেসার মোহাম্মদ সিরাজ। সিরিজজুড়ে দাপটে থাকা তারকা দ্বিতীয় ইনিংসে নেন পাঁচ উইকেট। জয়ের নায়ক হন ম্যাচে ৯ উইকেট তুলে। ওভালে ভারতের কেউ আগে এত উইকেট নিতে পারেননি।

সিরাজের তাণ্ডবে ইংল্যান্ডকে টানা সপ্তম বছরের মতো ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জেতা থেকে বিরত রাখতে পেরেছে গিলের দল। চতুর্থ দিন শেষে ইংল্যান্ড তারকা জো রুট সেঞ্চুরি তুলে বলেছিলেন, ‘সিরাজের মাঠের আচরণ সিংহের মতো।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন বলেছেন, ‘ওভালের নায়ক রাগী সিরাজ কিছুটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের মতোই।’

ওভাল টেস্টে ভারত দেখেছে উত্থান-পতন। উদ্ধারকারীদের অন্যতম ছিলেন সিরাজ। সেটি নিয়ে গিল বলেছেন, ‘আমরা সিরাজের উপর অনেক ভরসায় ছিলাম। তার চেষ্টার কোন কমতি ছিল না। ম্যাচ হেরে গেলে কিছুটা মন খারাপ হলেও সিরাজের জন্য আস্থা হারাতো না।’

পাঁচ ম্যাচের সিরিজে সিরাজ নিয়েছেন সর্বোচ্চ ২৩ উইকেট। সিরিজে ১,১১৩ বল করেছেন। এই সিরিজে খেলা বাকিদের চেয়ে চারশতাধিক বল বেশি করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজইংল্যান্ডগিলভারতলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের প্রস্তুতি পাকিস্তানের

জুন ১৯, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পর হরমুজে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার

জুন ১৯, ২০২৬

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT