চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি কক-মিলার ঝড়ে ইংল্যান্ডকে পরীক্ষায় রাখল সাউথ আফ্রিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৪ অপরাহ্ণ ২১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

সেন্ট লুসিয়ায় ইংলিশ বোলারদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কুইন্টন ডি কক ও ডেভিড মিলার। সাউথ আফ্রিকার সংগ্রহটা আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও বাকিদের ব্যর্থতায় হয়ে ওঠেনি। ডি কক-মিলারে ভর করে ইংলিশদের সামনে ১৬৪ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে এইডেন মার্করামের দল।

গ্রস আইলেটে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে পাঠায় ইংল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ গড়ে প্রোটিয়াবাহিনী।

উদ্বোধনীতে উড়ন্ত শুরু পায় সাউথ আফ্রিকা। ডি কক ও রেজা হেনড্রিক্স মিলে তোলেন ৮৬ রান। ৯.৫ ওভারে হেনড্রিক্স ফিরে গেলে জুটি ভাঙে। প্রোটিয়া ওপেনার ২৫ বলে ১৯ রান করেন। অন্যপ্রান্তে ডি কক ২২ বলে ফিফটি পূর্ণ করে চলতি বিশ্বকাপে দ্রুত ফিফটির রেকর্ড ছুঁয়ে ফেলেন। গ্রুপপর্বে কানাডার বিপক্ষে ২২ বলে ফিফটি করেছিলেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স।

চারটি করে চার ও ছক্কায় ৩৮ বলে ৬৫ রান করে আউট হন ডি কক। তিনি ফেরার পর হাল ধরেন ডেভিড মিলার। চারটি চার ও দুই ছক্কায় ২৮ বলে ৪৩ রান করেন। বাকিদের কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।

ইংলিশদের হয়ে জফরা আর্চার ৩টি উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ড২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডি ককমিলারলিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢামেকে সফল কিডনি প্রতিস্থাপন, পরিদর্শনে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT