চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের অফিসে কর্মরত চাকরিজীবীদের ছবি, কম্পিউটার ও ডেস্কের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শারদীয় দুর্গাপূজার সময় টানা ৪ দিনের ছুটি কাটানোর পর সরকারি চাকরিজীবীরা বছর শেষেও পাচ্ছেন আরেকটি দীর্ঘ ছুটি। ডিসেম্বরের শেষ সপ্তাহে বড়দিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলে এবার টানা ৩ দিনের ছুটির সুযোগ মিলছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর সরকারি কর্মচারীদের জন্য বাকি আছে দুটি সাধারণ ছুটি—বিজয় দিবস ও বড়দিন। এর মধ্যে ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন।

২৫ ডিসেম্বরের ছুটি শেষে পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় মোট তিন দিনের টানা ছুটি উপভোগ করতে পারবেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। ফলে বছরের একেবারে শেষদিকে আবারও মিলছে সংক্ষিপ্ত অবকাশের সুযোগ।

এর আগে অক্টোবরের শুরুতে দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (নির্বাহী আদেশে ছুটি), ২ অক্টোবর (বিজয়া দশমী), এবং পরবর্তী শুক্র ও শনিবার মিলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটান।

চলতি মাস (অক্টোবর) ও নভেম্বর মাসে আর কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরের শেষ দিকে বড়দিন ঘিরে এই টানা ছুটি বছরের শেষ কর্মদিবসগুলোকে আরও আনন্দময় করে তুলবে বলে আশা করছেন অনেকেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছুটিডিসেম্বর
শেয়ারTweetPin

সর্বশেষ

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
CID logo

অনলাইন জুয়া ও ক্রিপ্টোকারেন্সির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চক্র, তদন্তে সিআইডি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার পোষ্য কুকুর

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফ্রান্সের বক্তব্যের সময় মার্কিন প্রতিনিধিদলের ওয়াকআউট

জুলাই ২৮, ২০২৬

সফল টিভি প্রযোজক মোস্তাফিজুর রহমান

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT