চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি ফিরতে চাননি ‘৫০০’ শটের মুখোমুখি মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল তারকা মার্টিনেজ গোল করে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সতীর্থদের বলেছিলাম, আমি বাড়িতে যেতে প্রস্তুত নই। মানুষের সাথে ঘনিষ্ঠতা অনুভব করি। আমার পরিবার কাছেই আছে, এগুলো বিশেষ মুহূর্ত। দলটা সামনে এগিয়ে যাওয়ার উপযুক্ত। এসবকিছুই রোমাঞ্চকর।’

ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে দলের জয়ে অবদান রাখা নিয়ে প্রতিক্রিয়ায় কথাগুলো বলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। প্রতিপক্ষের দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তুলতে সহায়তা করেছেন।

ইপিএলের ক্লাব অ্যাস্টন ভিলার গোলরক্ষকের জাতীয় দল জার্সিতে টাইব্রেকারের রেকর্ড দারুণ। বাজপাখি খ্যাত তারকা গোলপোস্টের সামনে থাকা অবস্থায় চারটি পেনাল্টি শ্যুটআউটের সবকটি জিতেছে আর্জেন্টিনা, যা শতভাগ সাফল্যের প্রমাণ৷ এপর্যন্ত টাইব্রেকারে এমি ১৮টি শটের ভেতর ৮টি ঠেকিয়ে দিয়েছেন।

Banglabid

টাইব্রেকার নিয়ে ব্যক্তিগতভাবে কঠোর পরিশ্রম করেন, ম্যাচ শেষে জানালেন মার্টিনেজ। বলেছেন, ‘এসব নিয়ে কাজ করি। অনুশীলনে প্রতিদিন ৫০০ শটের মুখোমুখি হই। সবসময় নিজেকে ভালো অবস্থানে রেখে দলের জন্য আমার সেরাটা দেয়ার চেষ্টা করি।’

আর্জেন্টিনার জনগণের জয়টা প্রাপ্য বলে আবেগঘন বার্তা দিয়েছেন কোপা ও বিশ্বজয়ী গোলরক্ষক। তার কথায়, ‘দেশের মানুষের এটা প্রাপ্য, যারা অর্থ খরচ করে আমাদের দেখতে আসে। আমি তো মানুষের কণ্ঠের ও চিৎকার মিস করি। আমি সবকিছু নিয়ে গর্বিত। একজন গোলরক্ষক এবং একজন ব্যক্তি হিসেবে বেড়ে উন্নতির ধারা বজায় রাখতে চাই।’

কোপা আমেরিকার সেমিফাইনালে ভেনেজুয়েলা অথবা কানাডার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১০ জুলাই সকাল ৬টায় খেলাটি মাঠে গড়াবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকুয়েডরএমিলিয়ানো মার্টিনেজকোপা আমেরিকা ২০২৪কোয়ার্টার ফাইনাললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টানা পঞ্চমবারের মত রুশনারা আলীর জয়

পরবর্তী

শেষ হলো তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাংলা চলচ্চিত্র উৎসব

পরবর্তী
বাংলাদেশের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো তিন দিনব্যাপী ভারত-বাংলাদেশ বাংলা চলচ্চিত্র উৎসব

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন একজন পুরুষ নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

‌‌ ‌'মিস্টার রুলস' যেভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT