ক্রিকেট

মালয়েশিয়াকে উড়িয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নারী ক্রিকেট দল বিশ্বজয় উদযাপন করছে, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ক্রিকেট দলের সদস্যরা একটি টেবিলের চারপাশে দাঁড়িয়ে আনন্দে উদযাপন করছে, পেছনে ঝুলন্ত তারা ও আলোকসজ্জা।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেয়েদের ইমার্জিং এশিয়া কাপে মালয়েশিয়াকে ৯৭ রানে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ে টি-টুয়েন্টি আসরে আগে ব্যাট করে মুর্শিদা খাতুনের ফিফটিতে ৬ উইকেটে ১৪৮ রান তোলে লতা মণ্ডলের দল। জবাবে ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৫১ রানের বেশি তুলতে পারেনি মালয়েশিয়ান মেয়েদের দল।

জাতীয় দলের নিয়মিত ওপেনার মুর্শিদাকে নামানো হয় পাঁচ নম্বরে। বাঁহাতির ৪৪ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংসে দেড়শর কাছে যায় বাংলাদেশের সংগ্রহ। স্বর্ণা আক্তার ১৪ বলে করেন ২০ রান।

জবাব দিতে নেমে মারুফা আক্তারের প্রথম বলেই বোল্ড হন মালয়েশিয়ার ওপেনার ওয়ান জুলিয়া। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট হারিয়ে পঞ্চাশ পেরিয়ে থামে দলটি। হামিজা হাশিম সর্বোচ্চ ১৩ রান করেন। রাবেয়া খান নেন দুটি উইকেট।

বিষয়:বাংলাদেশ হংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…