চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারে ‘ইমার্জেন্সি’, ইন্দিরার চরিত্রে কঙ্গনা যেমন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২৪, জুন ২০২৩
বিনোদন
A A

ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর লুকে চমকে দিয়েছিলেন কঙ্গনা। তখনই জানিয়েছিলেন, লুকটি ‘ইমার্জেন্সি’ ছবির। আর এবার এলো ছবিটির বহু প্রতীক্ষিত টিজার! 

শনিবার (২৪ জুন) ইনস্টাগ্রামে ‘ইমার্জেন্সি’র ঝলক শেয়ার করেন কঙ্গনা রানাউত। পাশাপাশি ঘোষণা করলেন ছবি মুক্তির তারিখও। টিজারটি শেয়ার করে কঙ্গনা ক্যাপশনে লিখেছেন, ‘আসুন সাক্ষী থাকি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায়ের যখন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর যুদ্ধ ঘোষণা করেছিলেন, তারই দেশের জনতার বিরুদ্ধে।’

১ মিনিট ১২ সেকেন্ডের টিজারের শুরুতেই স্ক্রিনে ভেসে উঠে ২৫ জুন, ১৯৭৫। পুলিশের উপর ইট বৃষ্টি করছে উত্তেজিত জনতা। রাস্তায় আগুন জ্বলছে। এরপরই সংবাদপত্রের শিরোনামে লেখা- ‘জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে’। তারপরই শোনা যায় অনুপম খেরের কণ্ঠ।

জেলবন্দি ‘বিরোধী দলনেতা’ অনুপম খের। ছবিতে রাজনৈতিক ব্যক্তিত্ব জয়প্রকাশ নারায়ণের চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে। যিনি জেপি নারায়ণ নামেই সমাধিক পরিচিত। অনুপম খেরকে বলতে শোনা গেল, ‘ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকারতম অধ্যায় এটি, এটা সরকার রাজ নয়, অহঙ্কার রাজ। এটা আমাদের নয়, এই দেশের মৃত্যু’।

ইন্দিরার ‘একনায়কতন্ত্র’-এর বিরুদ্ধে এখানে আওয়াজ তুলতে দেখা গেল জেপি নারায়ণকে। তারপরই দেখা মিলল কঙ্গনার। বলতে শোনা গেল, ‘এই দেশের রক্ষা আমাকেই করতে হবে, কেউ রুখতে পারবে না। কারণ ইন্ডিয়া মানেই ইন্দিরা, আর ইন্দিরা মানেই ইন্ডিয়া!’

মূলত ১৯৭৫ সালের জুন মাস থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, একটানা ২১ মাস ভারতে জরুরি অবস্থা জারি ছিল। সেই সময়কালই ধরা পড়েছে এই ছবিতে। তবে এটি যে ইন্দিরা গান্ধীর বায়োপিক নয়, তা আগেই স্পষ্ট করেছেন অভিনেত্রী-পরিচালক কঙ্গনা।

Reneta

আসন্ন ছবিটিতে কঙ্গনা ও অনুপম খের ছাড়াও আরো দেখা মিলবে মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপেড়ে এবং প্রয়াত অভিনেতা সতীশ কৌশককে।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনুপম খেরইমার্জেন্সিকঙ্গনা রানাউতটিজারমহিমা চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT