শিক্ষা

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবি ছাত্রলীগের পদযাত্রা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইবি ছাত্রলীগের পদযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবি ছাত্রলীগের সদস্যরা ফিলিস্তিনের পক্ষে সংহতি জানাতে পদযাত্রা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দলীয় ট্রেন্ট থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রা ও ছাত্র সমাবেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে উপস্থিত ছিলেন ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী।

ছাত্র সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ন্যায্যতা-ন্যায়-মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং মানবতার বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে তার প্রতি সংহতি প্রকাশ করছে ইবি শাখা ছাত্রলীগ।

তিনি বলেন, ‘ফিলিস্তিনের নারী পুরুষ এবং অবুঝ শিশুদের প্রতি যে জঘন্য নিপীড়ন চালানো হচ্ছে, আমরা এর প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই।’

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত, নিপিড়ীত মানুষের পক্ষে কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতায় নিপিড়ীত, নির্যাতিত ফিলিস্তিনি মানুষের দাবি আদায়ে, দখলদার ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব এবং নির্বিচারে গণহত্যা, নির্যাতনের বিরুদ্ধে ইবি শাখা ছাত্রলীগ আজ রাজপথে দাঁড়িয়েছে।

এছাড়াও তিনি বলেন, ‘এই সমাবেশ থেকে ফিলিস্তিনিদের প্রতি জুলুম নির্যাতন বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই।’

বিষয়:কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন বাংলাদেশ - ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…