ফুটবল

কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩’র সাথেও পারল না বাংলাদেশ

বাংলাদেশ ও কিরগিজস্তানের ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও কিরগিজস্তানের ফুটবল দলসমূহের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলাকালে খেলা চলছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিরগিজস্তানে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ। সেখানে প্রথম ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের সাথে হারের পর স্বাগতিকদের বিপক্ষে বড় হারের মুখে পড়ে জামাল ভুঁইয়ার দল। সফরে শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের কাছেও।

বৃহস্পতিবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে জেমি ডের শিষ্যরা। বাংলাদেশের গোল দুটি সুমন রেজার।

দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের রাজধানীতে কিরগিজস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তার আগে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারে।

কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শুরুতে এগিয়ে যায় বাংলাদেশই। ম্যাচের ১২ মিনিটে গোল আনেন সুমন রেজা। ২৪ মিনিটে সমতা ফেরান স্বাগতিকদের আমানজান। ৩০ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন বোরুবাইভ।

মধ্যবিরতির পর ম্যাচের ৫৯ মিনিটে কিরগিজদের আরেকটা গোল এনে দেন মাকসাত। ৬২ মিনিটে সুমনের দ্বিতীয় গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। ওই গোলে উত্তেজনা ফিরলেও পরে আর প্রতিপক্ষের জালের দিশা না পাওয়ায় হারই সম্বল হয়।

বিষয়:জামাল জেমি বাংলাদেশ বাংলাদেশ - ফিলিস্তিন বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ-কিরগিজস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…