নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে: শামসুজ্জামান দুদু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাঝেই নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে।
বৃহস্পতিবার ১৪ আগস্ট দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে অপরাজেয় বাংলা’র প্রতীকী যুব সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, যারা গণতন্ত্র, নির্বাচন নিয়ে টালবাহানা করছে, তারা ফ্যাসিবাদ-স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাঝেই নির্ধারিত সময়ে নির্বাচন হতে হবে। সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






