চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা ভূমিকম্প হয়ে গেছে’

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
৮:৪১ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠান রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। সেটা আমাদের ফুটবলকে বলুন, ক্রিকেটকে বলুন, সাংস্কৃতিক অঙ্গনে বলুন, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বলুন, সবক্ষেত্রে সেটাই হলো একমাত্র পথ সামনে এগিয়ে যাওয়ার।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে বিএনপি আয়োজিত ‘শহীদ জিয়া স্মৃতি’ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একটা ভূমিকম্প হয়ে গেছে। ছাত্র-জনতা ঐক্য সংগঠিত করে আমাদেরকে নতুন বাংলা নির্মাণ করার সুযোগ সৃষ্টি করে দিল। সেই সুযোগ যেন আমরা গ্রহণ করি। খেলাধুলা, সাংস্কৃতিক অঙ্গন, আমাদের জীবন, সামাজিক জীবন, শিক্ষা ক্ষেত্রে ও স্বাস্থ্য ক্ষেত্রসহ সব ক্ষেত্রে যেন নতুন বাংলাদেশ দেখতে পাই।

তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্য করে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিচরণ দেশের সব ক্ষেত্রে প্রত্যক্ষ ছোঁয়ায় দেশ এগিয়েছিল। আজ তার উত্তরসূরী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে।

তিনি বলেন, আমাদের দেশের তরুণ যুবকরা, মানুষেরা ক্রিকেট ভক্ত হয়েছে ইদানিং। কিন্তু একটা সময় ছিল যখন ফুটবল ছিল জনগণের প্রিয় খেলা। জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবল খেলোয়াড় আমিনুল হক এক সময় ফুটবলের নেতৃত্ব দিয়েছিলেন। আজ তিনি খেলার মাঠ থেকে রাজনীতির ময়দানে গণতন্ত্রের প্রতিষ্ঠায় কাজ করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা: পরিবেশ উপদেষ্টা

পরবর্তী

ভারত-পাকিস্তান ম্যাচ অতিরঞ্জিত: হরভজন

পরবর্তী

ভারত-পাকিস্তান ম্যাচ অতিরঞ্জিত: হরভজন

প্রতীকী ছবি

১৬৪৬ কোটির ক্রিপটোকারেন্সি বাজেয়াপ্ত!

সর্বশেষ

ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT