চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমা মারার হুমকি দেয়ায় গ্রেপ্তার জর্জিয়ায় নির্বাচনকর্মী 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে নিকোলাস উইমবিশ নামের এক নির্বাচনকর্মী গ্রেপ্তার হয়েছেন। বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের ওপর বোমা হামলার হুমকি দিয়ে চিঠি পাঠানো এবং গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কাছে মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

২৫ বছর বয়সী উইমবিশ গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টিতে নির্বাচন কার্যালয়ে নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তার ঝগড়া হয়। পরদিন কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে তিনি একটি চিঠি পাঠান।

বোমা হামলার হুমকি দেওয়া চিঠিটি তিনি এমনভাবে লিখেছেন যে দেখে মনে হয় সেটি কোনও ভোটার পাঠিয়েছেন। চিঠিতে উইমবিশ নির্বাচনকর্মীদের ওপর শারীরিক ও যৌন সহিংসতা এবং বোমা হামলার হুমকি দেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২৫ বছরের জেল হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তারজর্জিয়ানির্বাচনকর্মীযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ উদ্যোক্তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমি: ফাইনালের খোঁজে ‘ইউরোপীয় আভিজাত্যের’ লড়াই

জুলাই ১৪, ২০২৬

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT