চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নির্বাচনী সরঞ্জাম পাঠানোর জন্য কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন, ভোটকেন্দ্রের অভ্যন্তরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের ৭০০ ভোটকেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এর মধ্যে দু’টি আসনের দুর্গম চরের মোট ২০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হচ্ছে।
আজ শনিবার ৬ জানুয়ারি বেলা ১২টার পর থেকে এসব সরঞ্জাম নির্ধারিত কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেন সহকারি রিটার্নিং কর্মকর্তারা।
জেলার মোট ভোটকেন্দ্রের মধ্যে চাঁদপুর-৩ আসনের দুর্গম চরের ১৮টি ভোটকেন্দ্রে ও চাঁদপুর-২ আসনের দুইটি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ সরঞ্জাম পাঠানো হয়। বাকি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার ভোটগ্রহণের দিন সকালে পৌঁছে দেওয়া হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






