বাংলাদেশ

ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে নির্বাচন কমিশনে বৈঠক

বাংলাদেশের নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের বৈঠকে ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার আলোচনা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।

আজ (৩০ এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বে কমিশনের সভা শুরু হয়।

বৈঠকে কক্সবাজার জেলার সব ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সভায় ৪ নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। এটি বর্তমান কমিশনের চতুর্থ কমিশন সভা।

বিষয়:নির্বাচন কমিশন রোহিঙ্গা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…