চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে বৃদ্ধকে গুলি করে হত্যা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৩৪ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে তারাবির নামাজের পর নিজ বাড়িতে হামলার শিকার হন তিনি।

নিহতের পরিবার অভিযোগ করেছে, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজন এই হামলা চালিয়েছে।

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা জানান, চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ কারণে শুক্রবার দুপুর থেকেই কয়েক দফা সংঘর্ষ হয়। রাতে তারাবির নামাজের পর ২০-২৫ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এসময় তাকে গুলি করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই হামলায় নিহতের পরিবারের আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন অ্যাডভোকেট আবিদুল হুদা। এছাড়া দিনভর সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান বলেন, “জমি বিরোধের জেরে সংঘর্ষের পর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে চেয়ারম্যান আবদুর রাজ্জাকের লোকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাজমি বিরোধের জের
শেয়ারTweetPin

সর্বশেষ

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT