স্বাস্থ্য

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

একদিনে হাসপাতালে ১৯২৯

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন।

শনিবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৩১ জন। এ ছাড়া খুলনায় ২৫৯ জন, চট্টগ্রামে ২৪৭ জন, বরিশালে ২১০ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেটে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকায় তিনজন, ময়মনসিংহে দুজন এবং চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে একজন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪২৯ জন। এ সময়ে মারা গেছেন ৪২৭ জন।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ১১৪ জন।

বিষয়:ডেঙ্গু ভর্তি মৃত্যু স্বাস্থ্য অধিদফতর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…