স্বাস্থ্য

হামে আরও ১ শিশুর মৃত্যু

হামে আরও ১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫২ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৪৭ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৮৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৬৬০ জনে।

এ ছাড়া গত একদিনে নতুন করে ৯৭ জন হামে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৭ জন হামে আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৩ হাজার ৫২৮ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, চলতি সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৯৫ হাজার ৩৭১ জন শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। চট্টগ্রাম বিভাগে ৪৫ হাজার ৮৬৭ জন, বরিশালে ২৪ হাজার ৫৯৩ জন, সিলেটে ১৯ হাজার ৭৬৩ জন, খুলনায় ১৫ হাজার ৫১৭ জন, রাজশাহীতে ১১ হাজার ৪৫৬ জন, ময়মনসিংহে ১১ হাজার ৮১৬ জন এবং রংপুর বিভাগে ৪ হাজার ২৭৭ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

বিষয়:মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…