প্রবাস সংবাদ

কুয়েতে পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা

কুয়েতের শহর ও পেট্রোনাস টাওয়ারের দৃশ্য, সূর্যোদয়ের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আকাশে সূর্যোদয়, শহরের skyline ও পেট্রোনাস টাওয়ারের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুয়েতে ঈদুল আযহা উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ জুন (মঙ্গলবার) থেকে ২ জুলাই (রোববার) পর্যন্ত সব মন্ত্রণালয়, সরকারী সংস্থা, পাবলিক প্রতিষ্ঠানের জন্য ছুটি থাকবে।

এই ছুটির উদ্দেশ্য হলো- আরাফাত দিবস পালন করা, যা ২৭ জুন শুরু হবে।

দেশটির স্থানীয় গণমাধ্যম দৈনিক আরব টাইমস এ খবর নিশ্চিত করে জানায়, ২৮ এবং ২৯জুন ১৪৪৪ হিজরি সালের ঈদুল আযহা উদযাপনে সরকারী ছুটি হবে। সব ধরণের প্রতিষ্ঠান আগামী ৩ জুলাই থেকে পুনরায় কার্যকর হবে।

বিষয়:ঈদুল আযহা কুয়েত ছুটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…