চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পিডগান ব্যবহারসহ নানা ধরণের ব্যবস্থাপনায় ঈদযাত্রা ছিল নিরাপদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ২০, জুন ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

সারা দেশে উদযাপিত পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট স্পিডগান ব্যবহারসহ নানা ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে যানবাহন চলাচল ও ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক থাকায় জনগণের ঈদযাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক।

বৃহস্পতিবার ২০ জুন পুলিশ সুপার ইনামুল হক সাগর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণত ওভারস্পিড সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত। অননুমোদিত যানবাহনে যাত্রী পরিবহন রোধ এবং স্পিডগান ব্যবহারের মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণের ফলে সড়ক দুর্ঘটনা হ্রাস পেয়েছে।

গত ১৩ থেকে ১৮ জুন পর্যন্ত বাংলাদেশ পুলিশ দেশের বিভিন্ন মহাসড়ক ও সড়কের ৫৫৬টি স্থানে স্পিডগান ব্যবহার করেছে। একই সময়ে ওভারস্পিডের কারণে এক হাজার ৪৫৮টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। ওই সময়ে গণপরিবহন ব্যতীত অন্যান্য পরিবহনে যাত্রী পরিবহন করায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৫৮৩টি যানবাহনের বিরুদ্ধে।

এছাড়া, পুলিশ দু’হাজার ১৪টি স্থানে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। আলোচ্য সময়ে মোট ৭ হাজার ১০২টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

সড়ক দুর্ঘটনা হ্রাস, জনগণের নিরাপদ এবং স্বস্তিদায়ক চলাচল অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের এ কার্যক্রম চলমান থাকবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রায় পুলিশের ভূমিকাঈদযাত্রাঈদুল আজহাপুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT