প্রবাস সংবাদ

কানাডার নোভাস্কশিয়ায় ঈদ উৎসব

নোভাস্কশিয়ায় ঈদ উৎসবের জন্য মানুষজনের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

নোভাস্কশিয়ায় ঈদ উৎসবের সময় মানুষজনের সমাগমের ছবি, যেখানে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মের মাঝে ঈদ উৎসবের গুরুত্ব তুলে ধরে কানাডার নোভাস্কশিয়ায় বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন অফ নোভাস্কসিয়া ডার্ট মাউথ নর্থ কমিউনিটি সেন্টারে পালিত হয়েছে ঈদ উৎসব।

প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিদের উপস্থিতিতে ঈদ উৎসবে তুলে ধরা হয় আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

সম্প্রীতির বন্ধনে একাত্ত হয়ে প্রবাসীরা আনন্দঘন মুহূর্তকে স্মরনীয় করতে ছোট ছোট কোমলমতি শিশুদের মাঝে ঈদের তাৎপর্য ও বাহারি রকমের খাবার পরিবেশন করে।

আয়োজকরা জানায়, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন বজায় রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় মূল্যবোধ অটুট রাখতেই এই আয়োজন।

বিষয়:ঈদ উৎসব কানাডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…