বিনোদন

তৌসিফ-নীহার ‘লাভ রেইন’ ঝরবে ঈদে!

তৌসিফ ও নেহার প্রেমের মুহূর্ত, ঈদে প্রেমের রঙে রঙিন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৌসিফ ও নেহার প্রেমের দৃশ্য, তারা একসঙ্গে হাসছে ও চোখে চোখ রেখে কথা বলছে, ঈদ উপলক্ষে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকৃতির অপরূপ ক্যানভাসে সমৃদ্ধ সংলাপে অন্য প্রেমের গল্প বলার অভ্যাস নির্মাতা জাকারিয়া সৌখিনের। সবশেষ ‘পথে হলো দেরী’তেও এমনটা দেখা গেছে। 

সেই ধারাবাহিকতায় এই ঈদে নির্মাতা যথারীতি নিজের চিত্রনাট্যে হাজির হচ্ছেন ‘লাভ রেইন’ অথবা ভালোবাসার বৃষ্টি নিয়ে। এবার তিনি জুটি হিসেবে বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব ও নাজনীন নীহাকে।

সিএমভি’র ব্যানারে ঈদের অন্যতম চমক হিসেবে নির্মিত এই নাটকে দেখা যাবে, অন্য এক প্রেমের পরীক্ষার গল্প। যে গল্পের সঙ্গে মিশে গেছে বিশ্বাস, আবেগ আর প্রকৃতির মায়াজাল।

দুটি মানুষ বৃষ্টিতে ছাতা ধরে দাঁড়িয়ে, পরিবেশ সচেতনতামূলক পোস্টার দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ নির্মাতা জাকারিয়া সৌখিন এই কাজটি প্রসঙ্গে বললেন, ‘এটা একটা মিষ্টি গল্প। তৌসিফ ও নীহা ভালো করেছে তাদের চরিত্রে। নীহা এখনও নতুন মানুষ। কিন্তু ওর মধ্যে দারুণ চেষ্টা আছে। যে চেষ্টার প্রতিচ্ছবি পাবেন এই কাজটিতেও। সবাইকে আমন্ত্রণ জানাই, ঈদে আমাদের কাজটি দেখার।’

প্রযোজক ও পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদের বিশেষ আয়োজনে ‘লাভ রেইন’ মুক্তি পাচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। এরমধ্যে প্রকাশ পেয়েছে পোস্টার ও টিজার। মিলছে দর্শকদের পক্ষ থেকে দারুণ উচ্ছ্বাস।

বিষয়:অভিনয় ঈদের নাটক জাকারিয়া সৌখিন নাটক নির্মাণ সিএমভি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…