বিনোদন

ঈদে বড় আয়োজনের নাটক ‘কন্ট্রাক্ট ভাই’

ছয় যুবক একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছেন, সবুজ প্রকৃতি পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় যুবক একটি খোলা মাঠে দাঁড়িয়ে আছেন, সবুজ প্রকৃতি পেছনে, তারা আধুনিক পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানেই চ্যানেল আইয়ের বিশাল আয়োজন। আসছে ঈদুল আযহাতেও হচ্ছে না ব্যতিক্রম। প্রতিবারের মতো এই ঈদেও আট দিনব্যাপী দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে চলছে প্রস্তুতি।

সেই ধারাবাহিকতায় আসছে ঈদে চ্যানেল আইয়ের পর্দায় থাকছে সিনেমার আয়োজনে নির্মিত খণ্ড নাটক ‘কন্ট্রাক্ট ভাই’!

ইরেশ যাকেরের বিপরীতে নাটকে দেখা যাবে সাফা কবিরকে

১৯৫২ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে তরুণ নির্মাতা খায়রুল পাপনের পরিচালনায় এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। চ্যানেল আই অনলাইনকে এই নির্মাতা জানান, ‘কন্ট্রাক্ট ভাই’ হতে যাচ্ছে ঈদুল আযহায় সবচেয়ে বড় ধামাকা!

পাপন বলেন, মঙ্গলবার (২২ জুন) নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। যে আয়োজন করে নাটকটির শুটিং করেছি, সেটা মূলত সিনেমায় সচরাচর হয়ে থাকে। আমাকে এমন সুযোগ দেয়ায় নাটকটির প্রযোজক সাজু মুনতাসির ভাইকে ধন্যবাদ জানাই।

ড্যাশিং লুকে ইরেশ যাকের

নাটকটির বেশকিছু স্থিরচিত্র শেয়ার করেছেন নির্মাতা। যেখানে কালো রঙের পাঞ্জাবি, কালো চশমা আর গলায় স্বর্ণের মোটা চেইনসহ বেশ মুডি চরিত্রে দেখা গেছে ইরেশ যাকেরকে! নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন সাফা কবির।

এছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন সহিদ উন নবী, সুজাত শিমুল, আনোয়ার হোসাইন ও রোকন প্রমুখ।

বিষয়:ইরেশ যাকের কন্ট্রাক্ট ভাই চ্যানেল আই নাটক সাজু মুনতাসির সাফা কবির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…