চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ে ‘দেশান্তর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৯ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
ঈদের দিন চ্যানেল আইয়ে ‘দেশান্তর’ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার করা হবে বাংলা সিনেমা ‘দেশান্তর’। পরিচালনায় আশুতোষ সুজন। অভিনয়ে ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ।

পাকিস্তান তখনো হয়নি। দেশ ভাগের অশুভ আমেজ চারদিকে অখণ্ড বাংলার একটি গ্রাম, কাশতলা। সেখানে কৃষক মনিন্দ্র তার দুই ছেলে, মেয়ে মনসা সহ সস্ত্রীক বাস করেন।

গ্রামের হিন্দু লোকেরা ঐ পারে যাওয়ার জন্য চেষ্টা চরিত্র করছে এদিকে ঐ পার থেকেও আসছে অনেক মুসলিম পরিবার। ভিটে মাটির মায়া ত্যাগ করে অনেকেই ছুটছে পরদেশে। চলে যাচ্ছে মনিন্দ্রের পরিচিত অনেকেই কিন্তু না, মনিন্দ্র যেতে চায় না স্বভূমি, স্বদেশ ত্যাগ করে। তার এক কথা দেশ ছেড়ে কোথাও যাবো না।

Banglabid

ধর্মভীরু মনিন্দ্র কিশোরী মেয়ে মনসাকে বিয়ে দেয় পাশের গ্রামের এক বিত্তবান পরিবারের ছেলের সাথে। বিয়ের আগেই মনিন্দ্র কথা নিয়ে নেন বেয়াই সাহেবের। বলেন দেশ ছেড়ে না গেলে একমাত্র মেয়ের বিয়ে দিতে পারি আপনার ছেলের সাথে। বিয়ে হয় কিশোরী মনসার। কিন্তু বিয়ের কিছুদিনের ভেতরই মনসা টের পায় শ্বশুর বাড়ির সবাই ঐ পারে চলে যাবার ফন্দি আঁটছে।

মনসার কাছে ওই পারে যাওয়া মানেই মৃত্যু। কারণ ওই পার থেকে কাউকে দেশে ফিরে আসতে কখনো দেখেনি সে। বিয়ের কিছুদিন পর মনসা বাপের বাড়িতে বেড়াতে আসে, বাপকে সব খুলে বলে। মনিন্দ্র ক্ষেপে যায়। কয়দিন পরই শ্বশুর নৌকা নিয়ে মনিন্দ্রের বাড়িতে আসে, ছেলের বৌকে নিয়ে ওই পারে যাওয়ার জন্য।

তার কি চলে যেতে হয় ওই পারে? নাকি স্বদেশ কে আপন করতে গিয়ে পর করতে হয়েছিলো স্বামী কে? ‘দেশান্তর’ চলচ্চিত্রটি দেখে জেনে নিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহমেদ রুবেলইয়াশ রোহানদেশান্তরমামুনুর রশীদলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT