বিনোদন

অভিনেতা মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

অভিনেতা মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি

টাঙ্গাইল শহরে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে তিনটি স্টিলের আলমারি ও একটি কাঠের ওয়ারড্রবের জিনিসপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে শহরের ময়মনসিংহ সড়কের পলাশতলী এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি) বসবাস করেন। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন।

রবিবার বিকেলে এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ করেন আফিয়া খান। তবে কী কী জিনিস চুরি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আফিয়া খান বলেন, ‘এটা কি নিছক চুরি, নাকি অন্য কোনো উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে, এখনই বুঝতে পারছি না।’

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জি জানান, তদন্তের পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:মামুনুর রশীদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…