শিক্ষা

এইচএসসির প্রশ্নপত্র নিয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের উত্তর লিখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্রের উত্তর লিখছে, পরীক্ষা কেন্দ্রের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। পাঠানো প্রশ্নপত্র ঠিক আছে কিনা তা যাচাই-বাছাই করে বোর্ড কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত আদেশ সব ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

আজ রোববার (১৫ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের স্টেটমেন্ট অনুসারে বিজি প্রেস থেকে পাঠানো প্রশ্নপত্র সঠিক আছে কিনা যাচাই-বাছাই করে, কম বা বেশি আছে কিনা তা আগামী ১৯ জুনের মধ্যে chairman@dhakaeducationboard.gov.bd বা controller@dhakaeducationboard.gov.bd ই-মেইল ঠিকানায় জানানোর জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, আগামী ২৬ জুন শুরু হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বিষয়:এইচএসসি প্রশ্নপত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…