শিক্ষা

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বিকেলে, জানা যাবে যেভাবে

এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ বিকেলে, জানা যাবে যেভাবে

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আজ প্রকাশ করা হবে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একই সময়ে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় ফল প্রকাশ করা হবে। পূর্বনির্ধারিত সময় সকাল ১১টা থেকে পিছিয়ে ফল প্রকাশের নতুন সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৩টা।

পুনর্নিরীক্ষণের ফল জানতে শিক্ষার্থীদের জন্য তিনটি মাধ্যম রাখা হয়েছে। এগুলো হলো, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে, কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট [eduboardresults.gov.bd (https://eduboardresults.gov.bd) থেকে। পুনর্নিরীক্ষণের আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। বোর্ডভিত্তিক আবেদনের হিসাবে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা উত্তরপত্রের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড, যেখানে আবেদন পড়েছে ১ লাখ ১৭ হাজার ৭০০টি।

এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৯ হাজার ৯৭১টি, যশোরে ৯৭ হাজার ৬১৮টি, কুমিল্লায় ৯২ হাজার ৭৭৬টি, দিনাজপুরে ৮৯ হাজার ৪২০টি, ময়মনসিংহে ৭১ হাজার ৭৬২টি, বরিশালে ৫৩ হাজার ৪০৯টি, সিলেটে ৫১ হাজার ২৪৩টি, মাদ্রাসা বোর্ডে ৪০ হাজার ৮৩০টি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ অর্জন করেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মূল ফল প্রকাশের পর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়েছিল।

বিষয়:এইচএসসি পুনর্নিরীক্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…