চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫০টি প্রতীকের তালিকাসহ ইসি চিঠি দিল এনসিপিকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A
৫০টি প্রতীকের তালিকাসহ ইসি চিঠি দিল এনসিপিকে

৫০টি প্রতীকের তালিকাসহ ইসি চিঠি দিল এনসিপিকে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি), ইসির প্রতীকের তালিকার ৫০টি থেকে একটি প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত মঙ্গলবার দেওয়া এ চিঠিতে আগামী ৭ অক্টোবরের মধ্যে একটি প্রতীক বেছে নিয়ে এনসিপিকে লিখিতভাবে জানাতে অনুরোধ করা হয়েছে।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলামকে ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা চিঠিটি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নামীয় দলটি নিবন্ধনের জন্য আবেদন করে, যা প্রাথমিক পর্যালোচনায় বিবেচিত হয়েছে। আবেদনপত্রে প্রতীক হিসেবে পছন্দের ক্রমানুযায়ী শাপলা, কলম ও মোবাইল উল্লেখ করা হয়। যা পরবর্তীতে পরিবর্তন (শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা) করা হয়। উল্লেখ্য যে, নির্বাচন পরিচালনা বিধিমালায় “শাপলা” প্রতীক অন্তর্ভুক্ত নেই।’

চিঠিতে আরও বলা হয়, ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ও নির্বাচন পরিচালনা বিধিমালার বিধান অনুযায়ী নির্ধারিত প্রতীক থেকে দলের জন্য পছন্দকৃত একটি প্রতীক বরাদ্দ করা হবে এবং এই প্রতীক দলটির জন্য সংরক্ষিত থাকবে।’

এনসিপির দলের নিবন্ধনের পর ৫০টি প্রতীকের তালিকা থেকে প্রতীক বেছে নিতে চিঠিতে এনসিপিকে অনুরোধ জানায় ইসি।

Reneta

চিঠিতে উল্লেখ করা ৫০টি প্রতীকগুলো হলো—আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, কাপ-পিরিচ, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, কম্পিউটার, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, টেলিফোন, ফ্রিজ, তবলা, বক, মোরগ, কলম, তরমুজ, বাঁশি, লাউ, কলস, চিংড়ী, থালা, বেঞ্চ, লিচু, দোলনা, প্রজাপতি, বেলুন, ফুটবল, ফুলের টব, মোড়া, বালতি, কলা, বৈদ্যুতিক পাখা, মগ, মাইক, ময়ূর, মোবাইল ফোন, শঙ্খ, সেলাই মেশিন, সোফা, স্যুটকেস, হরিণ, হাঁস ও হেলিকপ্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫০টি প্রতীকের তালিকাআহবায়ক নাহিদ ইসলামইসি চিঠি দিল এনসিপিকেএনসিপিজাতীয় নাগরিক পার্টি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT