ফুটবল

ইস্টবেঙ্গল থেকে প্রস্তাব এলেও খেলতে পারবেন না কৃষ্ণা-সানজিদারা

বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের ছবি, তারা প্রশিক্ষণের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কয়েকজনকে নিতে চেয়েছে। কলকাতার ক্লাবটি বিশেষভাবে কৃষ্ণা রানী সরকার ও সানজিদা আক্তারের প্রতি নিজেদের আগ্রহের কথা জানায়।

ইন্ডিয়া ওমেন্স লিগে খেলানোর জন্য বাংলাদেশের ফুটবলাররা প্রস্তাব পেলেও তাতে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি জানান বাংলাদেশ ফুটবলের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

ইস্টবেঙ্গলে কারোর খেলতে না যাওয়া প্রসঙ্গে কিরণ বলেছেন, ‘কোনো সম্ভাবনা নেই। ওই সময় আমাদের নিজেদের লিগ আছে। এটা সম্ভব না।’

আগামী নভেম্বরে শুরু হবে ইন্ডিয়ান ওমেন্স লিগ, চলবে মার্চ পর্যন্ত। অক্টোবরে জাতীয় দলের লেবাননের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আছে। নভেম্বরে মাঠে গড়ানোর কথা ফ্র্যাঞ্চাইজি লিগ। ডিসেম্বরে শুরু হবে লিগ। মূলত সেই কারণেই কৃষ্ণা-সানজিদাদের ইস্টবেঙ্গলের জার্সিতে খেলা হবে না।

বিষয়:ইস্টবেঙ্গল কৃষ্ণা সানজিদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…