চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাজপাখি’কে বঙ্গবন্ধুর বই, পাটের নৌকা ও বাজপাখি উপহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা একসঙ্গে বন্ধুত্বের স্মারক গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরে মাত্র ১১ ঘণ্টার জন্য এলেও দারুণ সময় পার করছেন এমিলিয়ানো মার্টিনেজ। ৩৬ ঘণ্টার ভ্রমণ শেষে ঢাকায় পা রেখেই ব্যস্ত সূচি কাটছে বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়েছেন অটোগ্রাফসহ আর্জেন্টিনা দলের জার্সি, নিজেও পেয়েছেন দারুণসব উপহার!

মার্টিনেজের হাতে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই, পাটের তৈরি নৌকা ও বাজপাখি উপহার তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

আর্জেন্টাইন গোলরক্ষকের সঙ্গে সাক্ষাতের পর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘নেক্সট ভেনচারের পক্ষ থেকে একটা বাজপাখি উপহার দেয়া হয়েছে। আমাদের নদীমাতৃক বাংলাদেশের পাটের তৈরি নৌকা দিয়েছি। বঙ্গবন্ধুর একটা বই আমরা দিয়েছি।’

Banglabid

‘বাংলাদেশের মানুষ যে তাকে বাজপাখি বলে, সেটা সে জানে। বাংলাদেশের দেয়া ইউনিক একটা নামে ওকে সবাই ডাকে, এজন্য সে খুব আনন্দিত। নিজেকে সে বাংলাদেশের বাজপাখি হিসেবে পরিচয় দিতে খুব আনন্দ পায়। এটাও আমাদের বলেছে।’

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বলেছেন আলবিসেলেস্তে তারকা।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিয়েছেন মার্টিনেজ। আলাপচারিতার একপর্যায়ে বলেন, ‘আমি মার্টিনেজ, আমি বাংলাদেশের বাজপাখি।’

Reneta

আর্জেন্টিনা যখন কোপা আমেরিকা জিতল, লিওনেল মেসি জিতলেন বড় আসরে প্রথম কোনো জাতীয় দল শিরোপা, তখন গোলপোস্টের সামনে বড় ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। তখন থেকেই বাংলাদেশি সমর্থকেরা তাকে ‘বাজপাখি’ ডাকা শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনানৌকাপলকবাংলাদেশমার্টিনেজমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT